জামিনে মুক্ত এনসিপি নেতা তারেক রেজা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার সকালে তিনি কারাগার থেকে মুক্ত হন।
এর আগে রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ শহরের কবি সুকান্ত সড়কের একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। একই মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় যুবশক্তির সংগঠক অয়ন জামিন পাননি বলে জানা গেছে।
আদালতে তারেক রেজা ও অয়নের পক্ষে শুনানি করেন এনসিপির আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট হুমায়রা নূর, অ্যাডভোকেট আরমান হোসাইন, অ্যাডভোকেট জায়েদ বিন নাসের, অ্যাডভোকেট মমিনুল হাসান এবং অ্যাডভোকেট ইসমাইল হোসেন।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে গ্রেপ্তার ও মামলার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ