পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর বিদ্বেষমূলক পরিবেশ তৈরির অভিযোগ ইসলামী আন্দোলনের

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২৯ মে ২০২৬, ০৭:০৬ বিকাল
  • ১৮৯৮৪ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর বিদ্বেষমূলক পরিবেশ তৈরির অভিযোগ ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান অভিযোগ করেছেন, ভারতে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক পরিবেশ সৃষ্টি করা হয়েছে। তিনি দাবি করেন, ধর্মীয় বিভাজন ও প্রশাসনিক আচরণের কারণে সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ও অনিশ্চয়তা বেড়েছে।

শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, পশ্চিমবঙ্গে মুসলিমদের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক বিদ্বেষ উস্কে দেওয়া হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় মানুষের উদ্বেগ ও স্থানত্যাগের প্রবণতা বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ১৯৪৭ সালের দেশভাগের আগে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ একই ভূখণ্ডের অংশ ছিল। দেশভাগের কারণে দুই পাশে বহু মানুষের পারিবারিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়ে গেছে। এ বাস্তবতায় অতীতের ঠিকানার অজুহাতে কাউকে বাস্তুচ্যুত করা মানবিক ও আইনি দিক থেকে গ্রহণযোগ্য নয় বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ ইতোমধ্যে রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন মানবিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এ পরিস্থিতিতে নতুন করে উদ্বাস্তু সংকট তৈরি হলে তা বাংলাদেশের জন্য বড় চাপ হয়ে দাঁড়াবে। বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরে মানবাধিকার ও মানবিকতার প্রশ্নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্যের কারণে সাধারণ মানুষকে বাস্তুচ্যুত করার চেষ্টা গ্রহণযোগ্য হতে পারে না। তিনি এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা কামনা করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad