রাজধানীতে ছিনতাইকারীদের হামলা: ওসিসহ ২ পুলিশ আহত, গুলিতে দুইজন গুলিবিদ্ধ

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ১৬ জুন ২০২৬, ০৭:১২ বিকাল
  • ১৯৯৫৩ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাজধানীর আদাবর এলাকায় এক বিকাশ এজেন্টকে কুপিয়ে সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ দুই পুলিশ কর্মকর্তা আহত হন। পরে পুলিশের পাল্টা গুলিতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আদাবরের শেখেরটেক ৭ নম্বর সড়কে বিকাশ এজেন্ট শফিকুল ইসলামের দোকানে সশস্ত্র একদল দুর্বৃত্ত হামলা চালায়। ৪–৫ জনের ওই দলটি চাপাতি ও ধারালো অস্ত্র নিয়ে দোকানে ঢুকে পড়ে এবং ক্যাশ থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা ও একটি মোবাইল ফোন লুট করে। বাধা দিলে শফিকুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

ছিনতাই চক্রের খোঁজে অভিযান

ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করে পুলিশ। বিকেল ৪টার দিকে আদাবর থানার ওসি মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল বেড়িবাঁধ সংলগ্ন ডেল্টা গার্মেন্টসের পেছনে অভিযান চালায়, যেখানে অভিযুক্তরা অবস্থান করছিল বলে ধারণা করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ছিনতাইকারীরা আত্মসমর্পণ না করে ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় চাপাতির আঘাতে ওসি মো. জাহিদুল ইসলাম ও এক এসআই আহত হন।

পাল্টা গুলিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে

প্রাণঘাতী হামলার মুখে আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই পড়ে যায়। পরে অভিযান চালিয়ে মোট চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে দুজন গুলিবিদ্ধ অবস্থায় রয়েছে। তাদের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এলাকায় ‘চাপাতি গ্যাং’-এর আতঙ্ক

স্থানীয়দের অভিযোগ, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা উদ্যান ও আশপাশের এলাকায় একটি সংঘবদ্ধ কিশোর ও তরুণ গ্যাং দীর্ঘদিন ধরে ছিনতাই, চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত। সাম্প্রতিক সময়ে তাদের তৎপরতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা অভিযোগ উঠে এসেছে।

পুলিশ বলছে তদন্ত চলছে

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানান, আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad