পরিত্যক্ত জমি থেকে বছরে ১০ লাখ টাকা আয়, লটকন চাষে স্বাবলম্বী মনোহরদীর আক্তার

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২৯ জুলাই ২০২৬, ০৩:২১ দুপুর
  • ১৮২৩৮ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

পরিশ্রম, ধৈর্য ও সঠিক পরিকল্পনা একজন মানুষের ভাগ্য বদলে দিতে পারে—এরই বাস্তব উদাহরণ নরসিংদীর মনোহরদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কৃষক আক্তার হোসেন। একসময় অভাব-অনটনে দিন কাটলেও বর্তমানে লটকন চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন তিনি। তার এই সাফল্য স্থানীয় কৃষকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

জানা গেছে, ২০০৯ সালে নিজের তিন বিঘা পরিত্যক্ত ও জঙ্গলাকীর্ণ জমিতে লটকনের চারা রোপণ করেন আক্তার হোসেন। দীর্ঘদিন যত্ন ও পরিচর্যার পর ২০১২ সাল থেকে বাণিজ্যিকভাবে লটকন বিক্রি শুরু করেন। এরপর গত ১২ বছর ধরে প্রতি মৌসুমে লটকন বিক্রি করে গড়ে ৮ থেকে ১০ লাখ টাকা আয় করছেন। চলতি মৌসুমেও প্রায় ১০ লাখ টাকার লটকন বিক্রি করেছেন তিনি।

আক্তার হোসেন জানান, শুরুতে নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও ধৈর্য, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি সফলতা অর্জন করেছেন। বর্তমানে লটকন চাষই তার পরিবারের প্রধান আয়ের উৎস। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার সংসার এখন সচ্ছলভাবে চলছে।

তিনি বলেন, “একসময় সংসারে অনেক অভাব ছিল। কিন্তু লটকন চাষ শুরু করার পর ধীরে ধীরে সেই অভাব দূর হয়েছে। এখন আল্লাহর রহমতে ভালোভাবেই সংসার চলছে।”

মনোহরদী উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার বলেন, লটকন একটি সম্ভাবনাময় ফল। আধুনিক কৃষি প্রযুক্তি ও সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে এ ফল চাষে ভালো লাভ করা সম্ভব। আক্তার হোসেনের সাফল্য অন্য কৃষকদের জন্য অনুকরণীয়। কৃষি বিভাগ সব সময় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad