উল্লাপাড়ায় 'প্রত্যাশিত সিরাজগঞ্জের' উদ্যোগে ১৮০ জন শিক্ষার্থীর মধ্যে বৃক্ষ বিতরণ

  • মোঃ শাহাদত হোসেন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১০ আগস্ট ২০২৬, ০৮:২৬ সকাল
  • ১৪৫৯১ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

শুধু বই খাতায় শিক্ষা নয়, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষার দায়িত্বও শিক্ষার্থীদের কাঁধে তুলে দেওয়ার প্রত্যয়ে সিরাজগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশিত সিরাজগঞ্জের উদ্যোগে ১৮০ জন শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে বিভিন্ন জাতের ফলজ বৃক্ষের চারা।

রোববার দুপুর ১২ঃ০০ ঘটিকায় উল্লাপাড়া উপজেলার কয়রা বাঘলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো.শাহাদৎ হোসাইনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরে আজম সিদ্দিকী, উপদেষ্টা আরিফ হোসাইন, অন্যতম সদস্য সলপ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মানিক রতন, সাগর হোসাইন এবং অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শামসুল আরেফিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচির আওতায় ১৮০ জন শিক্ষার্থীর প্রত্যেকের হাতে একটি করে আম, কাঁঠাল, লিচু, কমলা, মালটা, লটকনা এবং আমড়া গাছের চাড়া তুলে দেওয়া হয়। 'অনুষ্ঠানে বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad