কাশিয়ানী রেলস্টেশনের বিশ্রামাগারে যুবকের ঝুলন্ত লাশ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ দুপুর
  • ৯৩৫৫ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
গোপালগঞ্জের কাশিয়ানী রেলওয়ে স্টেশন এলাকা থেকে মনির হোসেন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে স্টেশনের সামনের একটি বিশ্রামাগার থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত মনির হোসেন কাশিয়ানী উপজেলার কাশিয়ানী মধ্যপাড়া এলাকার রুকু মোল্লার ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, পারিবারিক কলহের জেরে রোববার রাত ১০টার দিকে মনির বাড়ি থেকে বেরিয়ে যান। পরে ভোরে স্টেশনে কর্মরত কর্মচারীরা বিশ্রামাগারের ছাউনির সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad