কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ দুপুর
  • ৯৩৭৫ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ, হাসপাতালে ৫ জন

গোপালগঞ্জের কাশিয়ানীতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাতইল ইউনিয়নের খলিশাখালী গ্রামে মওলা ও গোরা গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত একজনকে ঢাকায় এবং চারজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে মওলা খাঁ ও অ্যাডভোকেট গোরার পক্ষের লোকজনের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে ছোটদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

অ্যাডভোকেট গোরা জানান, মওলা খাঁ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তাদের পক্ষের ১৩ জন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

অন্যদিকে, মওলা গ্রুপের চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে মওলা গ্রুপের কারও বক্তব্য পাওয়া যায়নি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্র: আমার দেশ অনলাইন; কাশিয়ানী থানা পুলিশ ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad