সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ বিকাল
  • ১১৭৯৪ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ও গুজব ঠেকাতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্তভাবে পাস হয়নি। ফলে প্রয়োজন অনুযায়ী আইনটিতে পরিবর্তন ও সংশোধনের সুযোগ রয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী এবং বাংলাদেশ জার্নালিস্টস কাউন্সিলের (বিজেসি) পর্যালোচনা ও বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, এমন একটি সাইবার সুরক্ষা আইন প্রয়োজন, যা দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। একই সঙ্গে অনলাইনে অপতথ্য ছড়িয়ে পড়া বন্ধেও কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ জন্য সাধারণ মানুষের মধ্যে ‘মিডিয়া লিটারেসি’ বা গণমাধ্যম-সংক্রান্ত সচেতনতা বাড়ানো প্রয়োজন।

অনলাইন সাংবাদিকতার নতুন ধরন নীতিমালায় আনার তাগিদ

তথ্য উপদেষ্টা বলেন, সময়ের সঙ্গে অনলাইনভিত্তিক সাংবাদিকতার নতুন নতুন ধরন তৈরি হচ্ছে। পাশাপাশি অনলাইন কনটেন্টের মনিটাইজেশনের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। এসব বিষয়কে নীতিমালার কাঠামোর আওতায় আনার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, গুজব, মিথ্যাচার ও অপতথ্য ছড়ানো হলে সবার ক্ষেত্রে একই আইনি কাঠামো সমানভাবে প্রয়োগ করা উচিত। আইন প্রয়োগের ক্ষেত্রে পক্ষ-বিপক্ষ বিবেচনা না করে অভিন্ন কাঠামোর আওতায় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

আলোচনা সভায় প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী, বাংলাদেশ জার্নালিস্টস কাউন্সিলের পর্যালোচনা এবং বিভিন্ন প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

তথ্যসূত্র: যুগান্তর




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad