মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নানিয়াটিকর গ্রামের গুপ্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আব্দুলপুর ইউনিয়নের লিচুবাগান এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের কাছ থেকে তিনটি টাপেন্টাডল ট্যাবলেট, তিনটি কাগজের তৈরি পাইপ ও পাঁচটি গ্যাসলাইট উদ্ধার করা হয়েছে।
পরে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে টাপেন্টাডল ট্যাবলেট রাখা ও সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. মাহবুব ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই অভিযোগে মান্না ইসলাম ও জীবন হোসেনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন—চিরিরবন্দর উপজেলার নানিয়াটিকর গ্রামের মাহবুব ইসলাম (৪০) ও মান্না ইসলাম (২৬) এবং দিনাজপুর কোতোয়ালি থানার উত্তর দেবীপুর এলাকার জীবন হোসেন (২৪)।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক