ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৮

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৪ দুপুর
  • ৯৮৩৯ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৭৯টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪২ জন, লালবাগে ৪১, ওয়ারীতে ৪৬, মতিঝিলে ৩৯, তেজগাঁওয়ে ৬২, মিরপুরে ১১৮, গুলশানে ৩৬, উত্তরা বিভাগে ৩৮ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগে পাঁচজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধার হয়েছে মাদক ও দেশীয় অস্ত্র

অভিযান চলাকালে দুটি সুইচগিয়ার চাকু, ৩৮৬টি ইয়াবা ও ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুটি মোটরসাইকেল, পাঁচটি মুঠোফোন, একটি এসএসডি কার্ড ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় পরিচালিত অভিযানে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। পরে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad