পশ্চিম তীরে আবারো অবৈধ বসতি স্থাপনের অনুমোদন ইসরাইলের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০১ জানুয়ারী ২০২৬, ০২:৩৭ দুপুর
  • ৩১২৬৮ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

অধিকৃত পশ্চিম তীরের সা-নূরে ১২৬টি অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরাইল। ২০০৫ সালে এই এলাকা একতরফাভাবে ফিলিস্তিনের ভূখণ্ড থেকে আলাদা করে দেয় তেলআবিব।


ইসরাইলের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বেসামরিক প্রশাসনের অধীনে পরিচালিত উচ্চ পরিকল্পনা কাউন্সিল এই পরিকল্পনা অনুমোদন করেছে। এর ফলে অবৈধ বসতি স্থাপনকারীরা সা-নূর চৌকিতে ফিরে যাওয়ার সুযোগ পাবে।



২০০৫ সালে ইসরাইলের তৎকালীন প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের সরকারের বিচ্ছিন্নতা পরিকল্পনার অংশ হিসেবে সা-নূরকে আলাদা করে নেওয়া হয়।



২০২৪ সালের মার্চ মাসে ইসরাইলি পার্লামেন্ট ‘বিচ্ছিন্নতা আইন বাতিল’ নামে একটি বিল পাশ করে। বিচ্ছিন্নতা আইন বাতিল করার পক্ষে ভোট দেন আইনপ্রণেতারা।


চ্যানেল-৭ জানিয়েছে, নতুন অনুমোদিত পরিকল্পনাটি প্রায় দুই মাসের মধ্যে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। গত ২৩ ডিসেম্বর কট্টর-ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ ১২৬টি আবাসন ইউনিটের অনুমোদন বিবেচনা করতে উচ্চ পরিকল্পনা পরিষদে বৈঠক ডেকেছিলেন।


ফিলিস্তিন কর্তৃপক্ষ বারবার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দখলকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণ বন্ধ করতে ইসরাইলকে চাপ দেওয়ার আহ্বান জানাচ্ছে। পশ্চিম তীরে বসতি স্থাপন জাতিসংঘ ও আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড আরএ/এসআই।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad