গবেষণা প্রকাশনায় দেশের শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় বুয়েট

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ বিকাল
  • ১১৬৫৫ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনার সংখ্যার দিক থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ২০২৬ সালের অক্টোবর মাসে স্কোপাসে প্রতিষ্ঠানভিত্তিক অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকাশনার সংখ্যা ১৮ হাজার ২৫৫টি। অন্যদিকে বুয়েটের প্রকাশনা ১৩ হাজার ৮০৭টি।

প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৪৯টি বিশ্ববিদ্যালয়ের মোট স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনার সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৮০৮টি। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা সবচেয়ে বেশি। দ্বিতীয় অবস্থানে থাকা বুয়েটের তুলনায় বিশ্ববিদ্যালয়টির গবেষণা প্রকাশনা ৪ হাজার ৪৪৮টি বেশি।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, গবেষণা ও জ্ঞানচর্চার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্য ও অবদান রয়েছে। স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থান শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের নিরলস গবেষণার প্রতিফলন।

তিনি বলেন, গবেষণার গুণগত মান, আন্তর্জাতিক সহযোগিতা এবং উদ্ভাবনী জ্ঞানচর্চার পরিসর আরও সম্প্রসারণ করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে গবেষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, গবেষণাবান্ধব পরিবেশ তৈরি এবং আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার দৃশ্যমানতা বাড়াতে কাজ করা হচ্ছে।

এ অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন উপাচার্য।

তথ্যসূত্র: আজকের পত্রিকা, ৩০ অক্টোবর ২০২৬; স্কোপাসে প্রতিষ্ঠানভিত্তিক গবেষণা প্রকাশনার পরিসংখ্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্য।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad