জুয়ার ও ফিশিং লিংক ছড়িয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫১ দুপুর
  • ৮৬৫০ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ক্রিকেটার ও বোর্ড কর্মকর্তাদের কাছে সন্দেহজনক বার্তা; অ্যাকাউন্ট থেকে আসা কোনো লিংকে ক্লিক না করার সতর্কতা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে হ্যাকাররা। রোববার রাতে একাধিকবার অননুমোদিতভাবে অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা চালানো হয়। একই সঙ্গে অ্যাকাউন্টটি ব্যবহার করে ক্রিকেটার, বোর্ড কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে জুয়া, অবৈধ ক্রিপ্টোকারেন্সি এবং ফিশিং ওয়েবসাইটের লিংক পাঠানো হচ্ছে বলে জানিয়েছে বিসিবি।

সোমবার বিকেলে নিজেদের ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি সতর্কবার্তায় এ বিষয়ে সবাইকে সতর্ক করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। বিসিবির ভাষ্য, একাধিকবার অননুমোদিত প্রবেশের চেষ্টা সত্ত্বেও পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

বোর্ড জানিয়েছে, হ্যাকিংয়ের চেষ্টার পাশাপাশি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে সন্দেহজনক বার্তা পাঠানো হচ্ছে। এসব বার্তায় অবৈধ ক্রিপ্টোকারেন্সি ও বেটিং ওয়েবসাইটের লিংকের সঙ্গে ফিশিং লিংকও যুক্ত করা হয়েছে।

এ পরিস্থিতিতে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পাঠানো কোনো লিংকে ক্লিক, সেটি খোলা কিংবা সংশ্লিষ্ট কোনো কার্যক্রমে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে বোর্ড।

একই সঙ্গে সন্দেহজনক বার্তা এড়িয়ে চলা এবং কোনো লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড কিংবা অ্যাকাউন্টে প্রবেশের গোপন তথ্য শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad