হজে যেতে চান অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা, কল্যাণ ট্রাস্টের টাকা পেতে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, সকাল ৯:২২ সময়
পবিত্র হজ-২০২৭ পালনে আগ্রহী অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট। হজ পালনের ব্যয় নির্বাহে ট্রাস্টের প্রাপ্য অর্থ অগ্রাধিকার ভিত্তিতে পেতে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত কাগজপত্রসহ আবেদন করতে হবে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কল্যাণ ট্রাস্টের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজ-২০২৭ পালনে আগ্রহী অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। এরপর কল্যাণ ট্রাস্টের সচিব বরাবর আবেদনপত্র জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ট্রাস্টের অর্থ অগ্রাধিকার ভিত্তিতে পাওয়ার সুযোগ পাবেন।যেখানে জমা দিতে হবে আবেদনআগ্রহী শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট কার্যালয়ের ১৪০৮ নম্বর কক্ষে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৬।যেসব কাগজপত্র লাগবেআবেদনের সঙ্গে প্রয়োজনীয় আট ধরনের কাগজপত্র জমা দিতে হবে। এগুলো হলো—১. সচিব বরাবর নির্ধারিত ফরমে লিখিত আবেদন।২. আবেদনকারীর পাসপোর্টের ফটোকপি।৩. সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির প্রত্যয়নপত্র।৪. ট্রাভেল এজেন্সিতে টাকা জমা দেওয়ার রসিদের ফটোকপি।৫. হজ-২০২৭-এর চূড়ান্ত নিবন্ধনের ফটোকপি।৬. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি।৭. আবেদনকারীর হালনাগাদ ও সচল ব্যাংক হিসাবের বিবরণী।৮. বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টে আবেদন জমা দেওয়ার রসিদের কপি।কল্যাণ ট্রাস্টের বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার জন্য হজে আগ্রহী অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।