ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশে (টিসিবি) পাঁচটি পদে ১০ জন জনবল নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস প্রার্থীদের আবেদনের সুযোগ রয়েছে। পাশাপাশি অষ্টম শ্রেণি পাস এবং ডিপ্লোমা ডিগ্রিধারীরাও নির্ধারিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।শুক্রবার (২০ নভেম্বর) প্রকাশিত নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ১৭ নভেম্বর থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৮ ডিসেম্বর ২০২৬।পদ ও যোগ্যতাটিসিবির বিজ্ঞপ্তিতে পাঁচটি পদে মোট ১০ জন নিয়োগের কথা বলা হয়েছে। পদগুলো হলো—১. উপসহকারী প্রকৌশলীপদসংখ্যা: ১টিবেতন: ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকাগ্রেড: ১০যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি।২. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরপদসংখ্যা: ৩টিবেতন: ২৩,৫০০ থেকে ৫৬,৮০০ টাকাগ্রেড: ১৪যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ।৩. সংরক্ষণ ও বিক্রয় সহকারীপদসংখ্যা: ১টিবেতন: ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকাগ্রেড: ১৬যোগ্যতা: এইচএসসি পাস।৪. টেলেক্স অপারেটরপদসংখ্যা: ১টিবেতন: ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকাগ্রেড: ১৬যোগ্যতা: এইচএসসি পাস।৫. অফিস সহায়কপদসংখ্যা: ৪টিবেতন: ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকাগ্রেড: ২০যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।আবেদনের নিয়ম ও সময়সীমাআগ্রহী প্রার্থীদের টিসিবির নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম ও শর্ত অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে ১৭ নভেম্বর ২০২৬। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৮ ডিসেম্বর ২০২৬।আবেদনের যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, পরীক্ষার নিয়ম এবং অন্যান্য শর্ত জানতে টিসিবির প্রকাশিত মূল নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।