ব্যক্তিগত সহকারী থেকে অফিস সহায়ক—সাত পদে নিয়োগ, আবেদন করা যাবে ২১ ডিসেম্বর পর্যন্তঢাকা কর অঞ্চল-১০-এর অধীনে ১৩ থেকে ২০তম গ্রেডে ৫৪ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সাতটি পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২১ ডিসেম্বর বিকেল ৪টা।শনিবার (২১ নভেম্বর) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নিয়োগের আওতায় রয়েছে ব্যক্তিগত সহকারী, প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক ও অফিস সহায়ক পদ।পদভিত্তিক নিয়োগ ও বেতননিয়োগ বিজ্ঞপ্তিতে পদভিত্তিক শূন্য পদের সংখ্যা ও বেতন স্কেল উল্লেখ করা হয়েছে।পদের নামপদসংখ্যাগ্রেড ও বেতন স্কেলব্যক্তিগত সহকারী২১৩তম, ২৪,০০০–৫৮,০০০ টাকাপ্রধান সহকারী৬১৩তম, ২৪,০০০–৫৮,০০০ টাকাউচ্চমান সহকারী৫১৪তম, ২৩,৫০০–৫৬,৮০০ টাকাসাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর১৫১৪তম, ২৩,৫০০–৫৬,৮০০ টাকাঅফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক৮১৬তম, ২১,৯০০–৫২,৯০০ টাকাগাড়িচালক১১৬তম, ২১,৯০০–৫২,৯০০ টাকাঅফিস সহায়ক১৭২০তম, ২০,০০০–৪৮,৪০০ টাকাসবচেয়ে বেশি নিয়োগ অফিস সহায়ক পদেসাতটি পদের মধ্যে সবচেয়ে বেশি ১৭ জন নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক পদে। এ ছাড়া সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে ১৫ জন, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আটজন, প্রধান সহকারী পদে ছয়জন, উচ্চমান সহকারী পদে পাঁচজন, ব্যক্তিগত সহকারী পদে দুজন এবং গাড়িচালক পদে একজন নিয়োগ পাবেন।আবেদন যেভাবেনিয়োগ পরীক্ষায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। আবেদন শুরু হবে ২৬ নভেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২১ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টা।আবেদন ফি হিসেবে ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।প্রার্থীদের আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা, শর্তাবলি ও আবেদনপ্রক্রিয়া ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।