নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে আম্পায়ারিংয়ে বাংলাদেশের দুই প্রতিনিধি
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, সকাল ৯:২১ সময়
নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) ২০২৬ আসরের ফাইনালে আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের দুই আন্তর্জাতিক আম্পায়ার গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন গাজী সোহেল। অন্যদিকে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন মাসুদুর রহমান মুকুল।শনিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিতব্য ফাইনালে বাংলাদেশের এই দুই আম্পায়ারের দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স বিভাগ।এ উপলক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই আম্পায়ারকে অভিনন্দন জানিয়েছে বিসিবির সংশ্লিষ্ট বিভাগ।গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল দুজনই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলের সদস্য। বিদেশের একটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পাওয়াকে বাংলাদেশের আম্পায়ারিং অঙ্গনের জন্য উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে।বিসিবির আম্পায়ার্স বিভাগও তাঁদের এই দায়িত্বপ্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করেছে এবং সফলভাবে দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানিয়েছে।