১৬ বছর বা তার কম বয়সী শিশুদের ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের প্রভাব নিরূপণ এবং তাদের সুরক্ষায় প্রয়োজনীয় নীতিমালা তৈরির উদ্যোগ নিতে বলা হয়েছে।রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশআদালতের নির্দেশনা অনুযায়ী, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে অবিলম্বে স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হবে।এ নির্দেশ বাস্তবায়নের জন্য টেলিযোগাযোগ সচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে বলা হয়েছে।আদালতে জনস্বার্থে দায়ের করা রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সল দস্তগীর। তিনি আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন।সরকারের ব্যর্থতা নিয়ে রুলএকই সঙ্গে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।রুলে শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের প্রভাব নিরূপণে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।শিশুদের স্ক্রিন ব্যবহারের উদ্বেগজনক চিত্ররিটের শুনানিতে আইনজীবী ফয়সল দস্তগীর বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় শিশুরা অবাধে এসব মাধ্যম ব্যবহার করছে। এর ফলে তাদের মধ্যে একাকিত্ব ও হতাশার প্রবণতা তৈরি হচ্ছে।রিট আবেদনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)-এর একটি গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ঢাকার ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনে কাটায়। তারা দৈনিক গড়ে ৪ দশমিক ৬ ঘণ্টা বিভিন্ন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে।গবেষণার তথ্য অনুযায়ী, অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের কারণে এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে। প্রায় ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হয়। এসব শিশু রাতে গড়ে ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়, যা তাদের প্রয়োজনীয় ৮ থেকে ১০ ঘণ্টার ঘুমের চেয়ে কম।এ ছাড়া প্রায় ১৪ শতাংশ শিশু অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে বলে রিটে উল্লেখ করা হয়েছে।বিশেষজ্ঞদের সতর্কতার বরাত দিয়ে আবেদনে বলা হয়, শৈশবে অপর্যাপ্ত ঘুম ও অতিরিক্ত স্ক্রিন ব্যবহার শিশুদের শারীরিক বৃদ্ধি, মনোযোগ এবং সামগ্রিক মানসিক সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।