সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৫৯ পয়েন্ট বেড়েছে। একই সঙ্গে ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ২০০ কোটি টাকা, যা প্রায় সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ। দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস দুই বাজারেই সূচকের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে।রোববার (২২ নভেম্বর) ডিএসইতে লেনদেনের শুরু থেকেই অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়তে থাকে। শেষদিকে দাম বাড়ার গতি আরও বাড়ে। দিন শেষে ডিএসইএক্স ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৫৬৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০০ পয়েন্টে অবস্থান করে।দিন শেষে ডিএসইতে ২১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত ছিল ৫৬টির। লভ্যাংশের ভিত্তিতে ‘ভালো’ শ্রেণির ১১৮টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে, কমেছে ৫৪টির; অপরিবর্তিত ছিল ২০টির। মাঝারি মানের ৪৮টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে, কমেছে ১০টির এবং অপরিবর্তিত ছিল দুটির।লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ গ্রুপে থাকা ৪৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টির। পাঁচটি মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, ১১টির কমেছে এবং ১৫টির অপরিবর্তিত ছিল।ডিএসইতে লেনদেন ৪৭৩ কোটি টাকা বেড়েছেরোববার ডিএসইতে মোট ১ হাজার ২২০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৪৬ কোটি ৬৩ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ৪৭৩ কোটি ৫১ লাখ টাকা।এর আগে গত ২ আগস্ট ডিএসইতে ১ হাজার ২৫৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এরপর রোববারের লেনদেনই সর্বোচ্চ।ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আইপিডিসি ফাইন্যান্স। প্রতিষ্ঠানটির ৫৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মালেক স্পিনিংয়ের ৪৮ কোটি ১১ লাখ টাকা এবং সায়হাম টেক্সটাইলের ৩৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় আরও ছিল ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, প্রাইম ব্যাংক, একমি পেস্টিসাইড, সিটি ব্যাংক ও এনভয় টেক্সটাইল।সিএসইতেও সূচক বেড়েছেসিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। কমেছে ৫১টির এবং অপরিবর্তিত ছিল ২০টির। এতে বাজারটির সার্বিক সূচক সিএএসপিআই ১৫৩ পয়েন্ট বেড়েছে।তবে সিএসইতে লেনদেন কমেছে। রোববার বাজারটিতে ২০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ২৫ কোটি ৪৩ লাখ টাকা।