বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে মাঠপর্যায়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংস্থাটির মাইক্রোফাইন্যান্স দাবি (প্রকল্প কর্মী) বিভাগে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।গত ১৯ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। নির্বাচিত প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী মাসিক বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।পদের বিবরণপ্রতিষ্ঠান: ব্র্যাকপদের নাম: প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্টবিভাগ: মাইক্রোফাইন্যান্স দাবি (প্রকল্প কর্মী)পদসংখ্যা: নির্ধারিত নয়চাকরির ধরন: পূর্ণকালীনকর্মক্ষেত্র: মাঠপর্যায়েকর্মস্থল: দেশের যেকোনো জায়গায়প্রার্থীর ধরন: নারী ও পুরুষআবেদনের শেষ সময়: ২৮ নভেম্বর ২০২৬শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাপ্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। এ পদে আবেদনের জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।তবে ঋণ বিতরণ, লেনদেনের সঠিক রেকর্ড সংরক্ষণ, পাশবই যাচাই এবং নিয়মিত প্রতিবেদন প্রস্তুতে দক্ষতা থাকতে হবে।বয়সসীমার বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি।বেতন ও সুযোগ-সুবিধাশিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের বেতন নির্ধারণ করা হবে।শিক্ষাগত যোগ্যতামাসিক বেতনস্নাতক বা সমমান২৩,০০০ টাকাস্নাতকোত্তর বা সমমান২৮,০০০ টাকাচাকরি নিয়মিত করা হলে স্নাতক বা সমমানের ডিগ্রিধারীদের মাসিক বেতন হবে ২৭ হাজার ৯৩১ টাকা। স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারীদের ক্ষেত্রে তা হবে ৩৪ হাজার ৫৪৬ টাকা।এ ছাড়া নির্বাচিত প্রার্থীরা উৎসব ভাতা, মাতৃত্বকালীন বা পিতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্য ও জীবনবিমাসহ অন্যান্য সুবিধা পাবেন।চাকরি নিয়মিত হলে সংস্থার নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনসেনটিভ, পারফরম্যান্স বোনাস, বেস্ট অ্যাওয়ার্ড, মোটরসাইকেল ভাতা ও যাতায়াত ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।আবেদন করবেন যেভাবেআগ্রহী প্রার্থীদের ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।আবেদনের শেষ সময়: ২৮ নভেম্বর ২০২৬।