"One Health, One Action, Prevent AMR NoW"- এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে বিশ্ব এন্টি মাইক্রোরিয়াল রেজিস্টেস (AMR) সপ্তাহ (১৮-২৪ নভেম্বর-২০২৬) উপলক্ষ্যে- র্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (২২নভেম্বর-২০২৬ খ্রি.) সকাল ১০ টায় সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে, জেলা প্রাণিসম্পদ দপ্তর হতে র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে এসে দপ্তরে সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এ,কে, এম,আনোয়ারুল হক।
এসময়ে অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ দপ্তরের জেলা ট্রেনিং অফিসার ডাঃ মোহাম্মদ সোহেল রানা, ভেটেরিনারি অফিসার ডাঃ তাপস কান্তি দত্ত, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমির হামজা, সদর উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ মোঃ মেজবাহ উদ্দিন, সহ জেলা ও উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা, সাংবাদিক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় এন্টিবায়োটিক এর যথাযথ ব্যবহার ও এর অপব্যবহার জনিত ভয়াবহতা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়।