বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ইনস্ট্রুমেন্ট বিভাগে এ নিয়োগের জন্য আবেদন শুরু হয়েছে ২২ নভেম্বর। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।পদের বিবরণ ও যোগ্যতাপ্রতিষ্ঠান: বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডপদ: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারবিভাগ: ইনস্ট্রুমেন্টপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসিঅভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছরঅতিরিক্ত যোগ্যতা: ইনস্ট্রুমেন্টেশন, অটোমেশন বা কন্ট্রোল সিস্টেমে দক্ষতাপ্রার্থীর ধরন: শুধু পুরুষবয়স: ২৩ থেকে ৩০ বছরচাকরির ধরন: ফুলটাইমকর্মক্ষেত্র: অফিসেকর্মস্থল: মীরসরাই, চট্টগ্রামবেতন: আলোচনা সাপেক্ষেসুযোগ-সুবিধানির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী মোবাইল বিল, গ্র্যাচুইটি, দুপুরের খাবার, বছরে দুটি উৎসব বোনাস এবং প্রকল্প এলাকায় একক আবাসনের সুবিধা পাবেন।আবেদন করবেন যেভাবেআগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও আবেদন করতে এখানে ক্লিক করুন।আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬।