হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্যসীমা বাড়ছে ১,৫০০-তে
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৫ সময়
হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্য যুক্ত করার সর্বোচ্চ সীমা ১ হাজার ২৪ থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ করার উদ্যোগ নিয়েছে। নতুন সুবিধা চালু হলে একটি গ্রুপে আরও ৪৭৬ জন সদস্য যুক্ত করা যাবে। এতে বড় পরিসরের যোগাযোগে একাধিক গ্রুপের বদলে একই গ্রুপে বেশি মানুষকে যুক্ত রাখা সহজ হবে।ধাপে ধাপে চালু হচ্ছে সুবিধাহোয়াটসঅ্যাপের আপডেট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ডব্লিউএবেটাইনফো’র তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্য সুবিধাটি ধাপে ধাপে চালু করা হচ্ছে। তবে সবার অ্যাকাউন্টে কবে নাগাদ এটি পৌঁছাবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানানো হয়নি।প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সংস্করণ ব্যবহার করলেও অনেকের অ্যাকাউন্টে এখনো আগের ১ হাজার ২৪ সদস্যের সীমা দেখা যাচ্ছে। হোয়াটসঅ্যাপের অফিশিয়াল হেল্প সেন্টারেও সর্বোচ্চ সদস্যসংখ্যা ১ হাজার ২৪ উল্লেখ রয়েছে।পুরোনো গ্রুপেও যুক্ত করা যাবে নতুন সদস্যনতুন সুবিধা চালু হলে বিদ্যমান গ্রুপেই সর্বোচ্চ ১ হাজার ৫০০ সদস্য যুক্ত করা যাবে। এ জন্য নতুন গ্রুপ তৈরি বা আলাদা সেটিংস পরিবর্তনের প্রয়োজন হবে না। হোয়াটসঅ্যাপ কমিউনিটির ভেতরের পৃথক চ্যাটগুলোর ক্ষেত্রেও বাড়তি সীমা প্রযোজ্য হবে।তবে কমিউনিটির মূল ঘোষণা বা অ্যানাউন্সমেন্ট গ্রুপের সদস্যসীমা আগের মতোই ২ হাজার থাকছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।যেভাবে দেখবেন সুবিধাটি এসেছে কি নাঅ্যাডমিন হিসেবে যে গ্রুপ পরিচালনা করছেন, সেটি খুলে গ্রুপের নামে ট্যাপ করে ‘Add participants’ অপশনে যেতে হবে। অ্যাকাউন্টে আপডেটটি চালু হলে ১ হাজার ২৪ জনের বেশি সদস্য যুক্ত করার সুযোগ দেখা যাবে। না এলে সুবিধাটি পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে হবে।হোয়াটসঅ্যাপ ২০২২ সালে গ্রুপ চ্যাটের সদস্যসীমা ৫১২ থেকে বাড়িয়ে ১ হাজার ২৪ করেছিল।তথ্যসূত্র:হোয়াটসঅ্যাপ আপডেট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর তথ্য।