পুনঃনিরীক্ষণে ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ৪৬৪ শিক্ষার্থী
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৩৫ সময়
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ঢাকা শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪৬৪ শিক্ষার্থী। এ ছাড়া বোর্ডটির মোট ৫ হাজার ৮৫৩ পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।প্রকাশিত ফলাফল অনুযায়ী, পুনঃনিরীক্ষণে ৫ হাজার ৮৫৩ শিক্ষার্থীর বিভিন্ন বিষয়ের গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৪৬৪ জন নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন।ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত ১৭৯ পৃষ্ঠার ফলাফলের তালিকায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের রোল নম্বর, বিষয়ের নাম, আগের ও বর্তমান গ্রেড এবং জিপিএ উল্লেখ করা হয়েছে।