সিরাজগঞ্জের সলঙ্গায় দলিল লেখক সমিতির সদস্য মরহুম আব্দুল আলীম শেখের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) বাদ জোহর সলঙ্গা দলিল লেখক সমিতির উদ্যোগে সমিতির হলরুমে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।মরহুম আব্দুল আলীম শেখ সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের দাদনপুর গ্রামের ফাইজুল ইসলামের ছেলে। তিনি সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখক ছিলেন। গত ১৫ তারিখে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।দলিল লেখক পেশায় প্রায় ২০ বছর ধরে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেন আব্দুল আলীম শেখ। দীর্ঘ কর্মজীবনে সহকর্মীদের সঙ্গে আন্তরিকতা, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করেছেন তিনি। তাঁর মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।মিলাদ ও দোয়া মাহফিলে সলঙ্গা দলিল লেখক সমিতির আহ্বায়ক কমিটির আলহাজ মো. আব্দুল্লাহ হেল কাফি, আব্দুল বারী আকন্দ, আলহাজ আবদুর রহমান, আলহাজ আবদুর রশিদ, আলহাজ আব্দুল অজেদ, আবদুর রাজ্জাক, শাহ আলম, আমজাদ হোসেন, আকতার হোসেন, রাশেদুল ইসলাম ও সেলিম রেজাসহ সমিতির অন্যান্য সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।মাহফিল শেষে মোনাজাতে মরহুম আব্দুল আলীম শেখের বিদেহী আত্মার মাগফেরাত ও জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করা হয়। এ ছাড়া সকল প্রয়াত ব্যক্তির রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।