চেক প্রতারণার মামলায় গোদাগাড়ী এনসিপির আহ্বায়ক গ্রেফতার
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫৯ সময়
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক জিয়াউর রহমানকে চেক প্রতারণার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার ডাইংপাড়া মোড় থেকে তাঁকে গ্রেফতার করা হয়।গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, জিয়াউর রহমানের বিরুদ্ধে আদালতে চেক প্রতারণার একটি মামলা চলমান রয়েছে। ওই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। পরোয়ানার ভিত্তিতে সোমবার তাঁকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি সুজন মিঞা।