খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৬:৩৮ সময়
বয়স আনুমানিক ৬৫ বছর, পরিচয় শনাক্ত হয়নিরাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬৫ বছর। সোমবার বিকেলে দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়।সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়ির পাশের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।উদ্ধারকারী পথচারী আলভি হোসেন জানান, রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই ব্যক্তি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।নিহতের পরনে ছিল চেক লুঙ্গি ও হাফহাতা গেঞ্জি। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।