সহিংসতা নিয়ে কূটনীতিকদের ব্রিফ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়
প্রথম দর্পণ, জাতীয় ডেস্ক||
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৬:৪৯ সময়
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের ব্রিফিংয়ে যোগ দিয়েছেন ঢাকায় কর্মরত কূটনীতিকেরাদেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে ঢাকায় কর্মরত কূটনীতিকদের অবহিত করছে সরকার। এ লক্ষ্যে মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকদের নিয়ে ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ব্রিফিং শুরু হওয়ার কথা ছিল। এতে ব্রিফ করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ইতোমধ্যে বিভিন্ন দেশের কূটনীতিকেরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হয়েছেন।কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে। গত দুই সপ্তাহে বিভিন্ন এলাকায় হাতবোমার বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের পাশাপাশি প্রাণহানিও ঘটেছে।এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সার্বিক পরিস্থিতি ও সরকারের অবস্থান কূটনীতিকদের সামনে তুলে ধরতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।