প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রক্রিয়ায় ২২১ জন জনবল নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণি থেকে এসএসসি বা সমমান পাস প্রার্থীরা পদভেদে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৩ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।নিয়োগের আওতায় রয়েছে সাভার ও রাজশাহীর কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি, ৬৪টি জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র এবং ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ষাঁড় রক্ষক, নৈশপ্রহরী, ইলেকট্রিশিয়ান, পাম্প ড্রাইভার, প্লাম্বার, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন পদে কর্মী নেওয়া হবে।পদ ও পদসংখ্যাসারণি-ক: কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি, সাভার ও রাজশাহী এবং ৬৪টি জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রসহ অন্যান্য প্রতিষ্ঠানষাঁড় রক্ষক (ক্যাটাগরি-৫): ১০২টিনৈশপ্রহরী (ক্যাটাগরি-৫): ৭৩টিসারণি-খ: কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি, সাভার এবং আঞ্চলিক কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি, রাজাবাড়ীহাট, রাজশাহীইলেকট্রিশিয়ান (ক্যাটাগরি-১): ২টিপাম্প ড্রাইভার (ক্যাটাগরি-২): ২টিপ্লাম্বার (ক্যাটাগরি-২): ২টিনিরাপত্তা প্রহরী (ক্যাটাগরি-৫): ৪টিপরিচ্ছন্নতা কর্মী (ক্যাটাগরি-৫): ৪টিমালি (ক্যাটাগরি-৫): ২টিসারণি-গ: ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নেত্রকোণা ও ডুমুরিয়া, খুলনাল্যাবরেটরি অ্যাটেনডেন্ট (ক্যাটাগরি-৫): ১০টিহোস্টেল অ্যাটেনডেন্ট (বালক) (ক্যাটাগরি-৫): ২টিল্যাবরেটরি অ্যাটেনডেন্ট (বালিকা) (ক্যাটাগরি-৫): ২টিমালি (ক্যাটাগরি-৫): ২টিবাবুর্চি (ক্যাটাগরি-৫): ২টিসহকারী বাবুর্চি (ক্যাটাগরি-৫): ২টিনিরাপত্তা প্রহরী (ক্যাটাগরি-৫): ৪টিপরিচ্ছন্নতা কর্মী (ক্যাটাগরি-৫): ৬টিযোগ্যতা ও বয়সপদ অনুযায়ী অষ্টম শ্রেণি, এসএসসি বা সমমান পাস হতে হবে। সব পদের প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে।আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫-এর তফসিল-খ অনুযায়ী সেবামূল্য নির্ধারণ করা হবে।যেভাবে আবেদন করবেনআগ্রহী প্রার্থীদের সাদা কাগজে নিজের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, নিজ জেলা, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিবরণ দিয়ে স্বহস্তে লেখা অথবা টাইপ করা জীবনবৃত্তান্ত (সিভি) তৈরি করতে হবে। এই জীবনবৃত্তান্তই আবেদনপত্র হিসেবে গণ্য হবে।আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, প্রশিক্ষণ সনদের কপি, অভিজ্ঞতার সনদ (যদি থাকে), জাতীয় পরিচয়পত্রের কপি, নিবন্ধিত মোবাইল নম্বর এবং নাগরিকত্ব সনদ জমা দিতে হবে।খামের ওপর পদের নাম, নিজ জেলা ও উপজেলার নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্র রেজিস্ট্রি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। সরাসরি আবেদন গ্রহণ করা হবে না।আবেদন পাঠানোর ঠিকানা: উপপরিচালক, প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা-১২১৫।আবেদনের শেষ সময়: ২৩ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনপদ্ধতি প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।তথ্যসূত্র: প্রাণিসম্পদ অধিদপ্তর;২৪ নভেম্বর ২০২৬।