সাবেক প্রতিমন্ত্রীর এপিএসের ১১ ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ, জমা ৬৩ লাখ টাকা
প্রথম দর্পণ, জাতীয় ডেস্ক||
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৩ সময়
সাবেক নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সহকারী একান্ত সচিব (এপিএস) আনম আহমাদুল বাশারের নামে থাকা ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে বিভিন্ন সময়ে ২ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার ২৯০ টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বর্তমানে হিসাবগুলোতে ৬৩ লাখ ৮ হাজার ২০৯ টাকা জমা রয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।দুদকের আবেদনে বলা হয়, আনম আহমাদুল বাশারের নামে থাকা ১১টি ব্যাংক হিসাবে বিভিন্ন সময়ে মোট ২ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার ২৯০ টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে জমা হয়েছে ১ কোটি ২৭ লাখ ৮৬ হাজার ২৫০ টাকা। আর উত্তোলন করা হয়েছে ১ কোটি ২৬ লাখ ৭৮ হাজার ৪০ টাকা। বর্তমানে এসব হিসাবে মোট ৬৩ লাখ ৮ হাজার ২০৯ টাকা রয়েছে।আবেদনে আরও বলা হয়, আনম আহমাদুল বাশার সাবেক নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারি কর্মচারী হিসেবে অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও তা নিজের দখলে রাখার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি তাঁর বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।এসব অভিযোগের অনুসন্ধান ও তদন্তের স্বার্থে ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আবেদন করে দুদক। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত হিসাবগুলো ফ্রিজ করার আদেশ দেন।