চট্টগ্রামে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ২৭ নভেম্বর পর্যন্তবেসরকারি খাতের অন্যতম প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ডাইকিন প্রজেক্ট বিভাগে সেলস ইঞ্জিনিয়ার (এইচভিএসি) পদে একজন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে আবেদনের জন্য প্রার্থীকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।প্রার্থীদের যোগাযোগ, আলোচনা ও উপস্থাপনায় দক্ষতার পাশাপাশি এমএস অফিস স্যুটের এক্সেল ও পাওয়ারপয়েন্ট ব্যবহারে পারদর্শী হতে হবে। পদটিতে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়সসীমা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।চাকরির বিস্তারিতপ্রতিষ্ঠান: ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডবিভাগ: ডাইকিন প্রজেক্টপদ: সেলস ইঞ্জিনিয়ার (এইচভিএসি)পদসংখ্যা: ১টিশিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসিঅভিজ্ঞতা: ৩ থেকে ৫ বছরচাকরির ধরন: পূর্ণকালীনকর্মক্ষেত্র: অফিসভিত্তিকপ্রার্থীর ধরন: শুধু পুরুষকর্মস্থল: চট্টগ্রামবেতন: আলোচনা সাপেক্ষেযেসব সুযোগ-সুবিধা পাবেননির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি এবং বছরে দুটি উৎসব বোনাস পাবেন।আবেদনের নিয়ম ও সময়সীমাআগ্রহী প্রার্থীদের ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের নির্ধারিত অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য মূল বিজ্ঞপ্তিতে দেওয়া লিংক অনুসরণ করতে হবে।আবেদনের শেষ তারিখ ২৭ নভেম্বর ২০২৬।