মিরপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির অবস্থান কর্মসূচি
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৩৯ সময়
রাজধানীর মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।মঙ্গলবার (২৪ নভেম্বর) মিরপুর-১ নম্বরে মুক্ত বাংলা মার্কেটের সামনের সড়কে শাহ আলী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।শাহ আলী থানা বিএনপি নেতা এসএ সিদ্দিক সাজুর নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন। এ সময় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।কর্মসূচিতে এসএ সিদ্দিক সাজু বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের উসকানি বা সহিংসতায় জড়ানো যাবে না। আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।