শ্রীমঙ্গলে নামল তাপমাত্রা ১৫.৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ৭:৩২ সময়
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেঁকে বসতে শুরু করেছে শীতের আগাম বার্তা। ভোরের কুয়াশা, শিশিরভেজা ঘাস আর হিমেল বাতাসে বদলে যাচ্ছে প্রকৃতির চিত্র। সকাল গড়িয়ে বেলা বাড়লেও বাতাসে অনুভূত হচ্ছে শীতের আমেজ। এরই মধ্যে বুধবার (২৫ নভেম্বর) সকালে শ্রীমঙ্গলে মৌসুমের শীতের আবহ আরও স্পষ্ট হয়ে উঠেছে।শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টায় উপজেলাটিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অফিসার আনিস আহমেদ তাপমাত্রা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃষ্টির প্রভাব কেটে গেলে তাপমাত্রা আরও কমতে পারে। এতে শীতের অনুভূতি ও তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।আবহাওয়ার এমন পরিবর্তনে শ্রীমঙ্গলে শীতের আগমনী আবহ তৈরি হয়েছে।তথ্যসূত্র: শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।