চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১১.৯ শতাংশ প্রবৃদ্ধি
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৪ সময়
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিকে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। অর্থবছরের ২৩ নভেম্বর পর্যন্ত দেশে ১ হাজার ৩৮৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৯ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৪২ কোটি ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে প্রবাসী আয়ের পরিমাণ বেড়েছে ১৪৭ কোটি ডলার।নভেম্বরের ২৩ দিনে এসেছে ২৪২ কোটি ৮০ লাখ ডলারকেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২২৭ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে নভেম্বরের প্রথম ২৩ দিনে প্রবাসী আয় বেড়েছে ৬ দশমিক ৯ শতাংশ।এ ছাড়া ২৩ নভেম্বর এক দিনেই দেশে ৭ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য;২৫ নভেম্বর ২০২৬।