২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জনের হাম শনাক্ত, সন্দেহজনক রোগী ১,৩৩৮
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৮ সময়
আমার দেশ অনলাইনদেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম সন্দেহে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১ হাজার ৩৩৮ জনকে সন্দেহজনক হামরোগী হিসেবে শনাক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশের হাম পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে।সন্দেহজনক হামে দুজনের মৃত্যুস্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মারা যাওয়া দুজনের একজন ময়মনসিংহ বিভাগের এবং অন্যজন খুলনা বিভাগের বাসিন্দা। তবে এ সময়ে নিশ্চিত হামজনিত মৃত্যুর কোনো ঘটনা রেকর্ড করা হয়নি।একই সময়ে হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৯ জন।নতুন করে হাম শনাক্ত হওয়া ৭৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩৭ জন, সিলেটে ৩০ জন, চট্টগ্রামে পাঁচজন এবং রংপুর বিভাগে দুজন রয়েছেন।নিশ্চিত আক্রান্ত ২৬ হাজার ছাড়িয়েছেস্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ২৬ হাজার ৩৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬০ হাজার ৫২৮ জনে।একই সময়ে হাম সন্দেহে মোট ১ হাজার ২৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা ১০৫।এ ছাড়া হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ২৫৯ জন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ২৮৭ জন।তথ্যসূত্র: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি২৫ নভেম্বর ২০২৬।