নারায়ণগঞ্জের বন্দরে যুবলীগ-ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১১:২২ সময়
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বন্দর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী শুভ (২৮), নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরমান হোসেন (৩০) এবং মদনপুর ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান মিশাল (২৪)।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার কাজী শুভ বন্দরের আমিন আবাসিক এলাকার শফিউদ্দিনের ছেলে। আরমান হোসেন বন্দরের রুপালী আবাসিক এলাকার আজিজ বেপারীর ছেলে। অন্যদিকে মারুফ হাসান মিশাল উপজেলার কেওঢালা এলাকার আবু হানিফ মিয়ার ছেলে।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, গ্রেপ্তার তিনজনের মধ্যে দুজনকে সন্ত্রাসবিরোধী আইনে এবং অপরজনকে বন্দর থানায় দায়ের করা একটি মামলায় বুধবার আদালতে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।