চট্টগ্রামে ফের পুলিশ বক্সে আগুন,
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫৫ সময়
চট্টগ্রাম নগরের হালিশহরের বড়পোল এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে পুলিশ বক্সের জানালার কিছু অংশ পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোররাতে দুর্বৃত্তরা পুলিশ বক্সের জানালার বাইরে থেকে আগুন দেওয়ার চেষ্টা করে। এতে জানালার কিছু অংশ পুড়ে যায়। আগুনের ধোঁয়ায় পুলিশ বক্সের ভেতর ও বাইরের দেয়াল কালো হয়ে যায়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, ভোররাত ৪টার দিকে দুর্বৃত্তরা পুলিশ বক্সে আগুন দেয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।কয়েক দিনে একাধিক স্থাপনায় হামলাএর আগে গত কয়েক দিনে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে পুলিশ বক্সসহ সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।গত ১৯ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি চলাকালে নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে মুরাদপুর এলাকায় ট্রাফিক পুলিশের আরেকটি বক্সেও আগুন দেওয়া হয়।এসব ঘটনার পর এবার হালিশহরের বড়পোল এলাকায় পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটল।