শ্রেণিকক্ষে শিক্ষার্থী উপস্থিতি কম, পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর অসন্তোষ
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৯ সময়
আকস্মিক পরিদর্শনে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতের নির্দেশরাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলেজটি পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।পরিদর্শনকালে মন্ত্রী কলেজের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং পাঠদান কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় শিক্ষার্থীদের উপস্থিতি কম দেখে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রম বজায় রাখতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি পাঠদানে আরও মনোযোগী হতে হবে।তিনি শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।পরিদর্শনকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।