দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক অভিজ্ঞতা, সামাজিক কাজ ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দিয়ে মনোনয়ন প্রত্যাশা। আসন্ন ৯নং হাটিকুমরুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মজিদ খাঁন।দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও সংগ্রাম, পরীক্ষিত সাংগঠনিক অভিজ্ঞতা, শক্তিশালী তৃণমূল ভিত্তি এবং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় পরিচিতি অর্জন করেছেন তিনি। স্থানীয় জনগণের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা ও জনসেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি দুইবার নির্বাচনে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ফলে ভোটের মাঠের বাস্তবতা, নির্বাচনী কৌশল এবং জনগণের প্রত্যাশা সম্পর্কে তাঁর রয়েছে প্রত্যক্ষ ধারণা।আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলে রাজনৈতিক প্রতিকূলতা মোকাবিলা করে তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত থাকা এবং সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার অভিজ্ঞতা তাঁর রাজনৈতিক পথচলাকে আরও দৃঢ় করেছে বলে মনে করছেন তাঁর সমর্থকরা।উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত সিরাজগঞ্জ রোড–হাটিকুমরুল একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও বাণিজ্যিক কেন্দ্র। এ ইউনিয়নের উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, জনসেবা সম্প্রসারণ এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে অভিজ্ঞ, জনসম্পৃক্ত ও সাংগঠনিকভাবে শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ এলাকায় গণতান্ত্রিক অগ্রযাত্রা সুসংহত করা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার ক্ষেত্রেও পরীক্ষিত নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা তুলে ধরছেন মনোনয়ন প্রত্যাশীর সমর্থকরা।তাঁদের প্রত্যাশা, দলীয় মনোনয়ন প্রদানের ক্ষেত্রে দীর্ঘ রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক সক্ষমতা, জনসম্পৃক্ততা, নির্বাচনী অভিজ্ঞতা এবং বিজয়ের বাস্তব সম্ভাবনাকে যথাযথ গুরুত্ব দেওয়া হবে।তৃণমূলের আস্থা, জনগণের প্রত্যাশা এবং দলের সাংগঠনিক শক্তির প্রতিফলন ঘটিয়ে বিএনপি হাটিকুমরুল ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দেবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন মোঃ আব্দুল মজিদ খাঁনের অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা।