আবার আসবো কাছাকাছি,হয়তো বলা হবে— ভালোবাসি।কোথাও হারিয়ে যাওয়ার আগে,চলো দুজনে কিছু গল্প বুনে নিই।আঁধার নামার পূর্বক্ষণেই,এসো, গোটা কতক প্রদীপ জ্বেলে নিই।বসবে যখন মুখোমুখি রাত,হাতের ওপর রবে দুটো হাত।কথার স্তূপে যদি হানে আঘাত,তার আগেই মিটিয়ে নেব সংঘাত।যতই বলবে নেই— ‘তুমি’,ততই শোনাব— ‘আছি আমি’।দূরত্ব বাড়ার আশঙ্কার আগেই ভাবছি,নিবিড় হয়ে আসবো কাছাকাছি।এক বুক দুঃখ নিয়ে একা,আমায় ছেড়ে যাবে কোথায়?খানিকটা কষ্ট পাওয়ার আগে,চলো আনন্দটুকু ভাগ করি দুজনায়।এই তো জীবন, হলুদ পাতার রঙ,ঝরে পড়ে আচমকা হাওয়ায়।তার চেয়ে এসো জড়িয়ে ধরি,স্মৃতিরা জমুক যুগল ছায়ায়।চলতে পারি যেন পাশাপাশি,আবার আসবো কাছাকাছি।চেষ্টা করতে মানা কিসে!যদি থাকতে পারি পরস্পরের পাশে।তুমি কি জানো না? প্রচেষ্টায় ভাগ্যও বদলায়,মরণেও বাঁচি, কাঁদি কিংবা হাসি,তবুও তো থাকা যায়— খুব কাছাকাছি। কবির পরিচিতি আলেয়া মান্নান, যার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম মোসাঃ আলেয়া খাতুন। জন্ম তারিখ ২০ অক্টোবর ১৯৮৫তার জন্ম বাংলাদেশের নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় এক মুসলিম পরিবারে।তাঁর পিতা: মরহুম ইমাম হোসাইন এবং মাতা: মোসাঃ জুবাইদা খাতুন। বর্তমানে তিনি ঢাকার যাত্রাবাড়ীতে বসবাস করেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন মা, সংসারী, চাকুরীজীবী ও জীবনসংগ্রামী মানুষ। শত ব্যস্ততার মাঝেও দিন কাটিয়ে রাতের নীরবতায় তিনি সাহিত্য নিয়ে ভাবেন এবং লেখালেখি করেন। শৈশবে খুব দুরন্ত প্রকৃতির ছিলেন এই কবি, ভ্রমণ করতে বেশ পছন্দ করেন। ইতিমধ্যেই তিনি বাংলাদেশের অনেক জেলা ভ্রমণ করেছেন।সাহিত্য অঙ্গনে তাঁর পদচারণা বেশ মুখর। তাঁর দুটি যৌথ বই প্রকাশিত হয়েছে। এবং এই বছর বই মেলায় একক বের করার চিন্তা আছে, এছাড়াও তাঁর শতাধিক কবিতা বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, অনলাইন পোর্টাল ও ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। ভবিষ্যতে কবিতার পাশাপাশি গল্প লেখারও ইচ্ছে আছে। সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই তাঁর মূল ভাবনা। তিনি সর্বদা মানুষের আপদে-বিপদে পাশে থাকার চেষ্টা করে। তাঁর জীবনধারা অতি সাধারণ। তিনি একজন দায়িত্বশীল আদর্শ মানুষ—এটাই তাঁর বড় পরিচয়।