এইচএসসি পাসেই ইজি ফ্যাশনে ৩০০ জনের চাকরির সুযোগ, বেতন ২৫ হাজার টাকা
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৫৬ সময়
দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন হাউস ইজি ফ্যাশন লিমিটেডে সেলসম্যান পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে আবেদন করতে পারবেন এইচএসসি পাস প্রার্থীরা। আগ্রহীদের কাছ থেকে গত ২৩ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ২২ হাজার থেকে ২৫ হাজার টাকা। চাকরিটি হবে চুক্তিভিত্তিক এবং কর্মক্ষেত্র প্রতিষ্ঠানের বিভিন্ন আউটলেটে।আবেদনের যোগ্যতাসেলসম্যান পদে আবেদনের জন্য প্রার্থীকে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। এ নিয়োগে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি হতে হবে।বিক্রয় ও কাস্টমার সার্ভিসে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।বেতন ও অন্যান্য সুবিধানির্বাচিত প্রার্থীরা মাসিক ২২ হাজার থেকে ২৫ হাজার টাকা বেতন পাবেন। ঢাকার বাইরের শাখায় কর্মরতদের জন্য আবাসন সুবিধা থাকবে। এ ছাড়া রমজান মাসে কোম্পানির পক্ষ থেকে রাতের নাশতার ব্যবস্থা করা হবে।আবেদনের সময়সীমা ও পদ্ধতিইজি ফ্যাশন লিমিটেডে ৩০০ জন নিয়োগের এ বিজ্ঞপ্তিতে আবেদন শুরু হয়েছে ২৩ নভেম্বর ২০২৬। আবেদনের শেষ তারিখ ২১ ডিসেম্বর ২০২৬।আগ্রহী ও যোগ্য প্রার্থীরা প্রতিষ্ঠানের নির্ধারিত অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তাবলি ও নির্দেশনা ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।