বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১ ডিসেম্বর বেলা ২টায় অনুষ্ঠেয় এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, মহান বিজয়ের মাস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বেলা ২টায় সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।যৌথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ ও আমানউল্লাহ আমান উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতারা এবং ঢাকা জেলার দলীয় সংসদ সদস্যরা সভায় অংশ নেন।বিজয়ের মাসকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে রাজধানীতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটানোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি।