জুমার নামাজের পর শিশুদের সঙ্গে খেলাধুলার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রথম দর্পণ, জাতীয় ডেস্ক||
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৭ সময়
শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটিয়ে তাদের খেলাধুলার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশুদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় শিশুদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী।শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে অবস্থানরত শিশু-কিশোরদের সঙ্গে কিছু সময় কাটান তিনি।এ সময় শিশুদের সঙ্গে আলাপচারিতায় তাদের খেলাধুলার সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী। সবাই একসঙ্গে খেলাধুলা করছে কি না, কেউ খেলায় অংশ নেওয়া থেকে বাদ পড়ছে কি না, তা জানতে চান তিনি।পাশাপাশি শিশুদের মধ্যে খেলাধুলার সামগ্রী ভাগাভাগি করে ব্যবহারের পরামর্শ দেন তারেক রহমান। একজনের খেলার সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে তাদের উৎসাহিত করেন তিনি।প্রধানমন্ত্রীর এই উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য এবং ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা উঠে আসে।