পড়ন্ত বিকেলআলেয়া মান্নানপড়ন্ত এক বিকেলে, তুমি কি আসবে খেলার মাঠে? এক কোণে বসবে খেলা দেখার নামে? তুমি কি আসবে ওই নদীর তীরে? দেখা করতে শত মাঝি-মাল্লার ভিড়ে?পড়ন্ত ওই এক বিকেলে, তুমি কি যাবে ওই বাঁশবাগানে? কিছু কথা বলার জন্য কানে কানে। তুমি কি চড়বে পাহাড়ের চূড়ায়? দেখতে সূর্যের অস্ত যাওয়া?পড়ন্ত ওই এক বিকেলে, তুমি কি ওই রাস্তায় হাঁটবে? যেখানে দুজনের রাস্তা একসাথে শেষ হবে। তুমি বসবে বটবৃক্ষের মূলে? এক খিলি পান দেওয়ার জন্য মুখে তুলে।পড়ন্ত ওই এক বিকেলে, তুমি ঘুরতে যাবে সরষে ফুলের ক্ষেতে? ভ্রমর আর ফুলের আনন্দ উপভোগ করতে। তুমি আসবে বিকেলের সেই ডাকে? হাজার জনতার মাঝেও কথা হবে ফাঁকে ফাঁকে।পড়ন্ত ওই এক বিকেলে, তুমি কি শুনবে আমি যাহা বলবো? দুজন দুজনার পাশে থাকবো। পড়ন্ত বিকেলের আলো উপভোগ করবো।কবি পরিচিতিকবি: আলেয়া মান্নান, যাঁর জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম: মোসাঃ আলেয়া খাতুন।তিনি বাংলাদেশের নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম ইমাম হোসাইন এবং মাতা মোসাঃ জুবাইদা খাতুন। বর্তমানে তিনি ঢাকার যাত্রাবাড়ীতে বসবাস করেন।ব্যক্তিগত জীবনে তিনি একজন মা, সংসারী, চাকরিজীবী ও জীবনসংগ্রামী মানুষ। শত ব্যস্ততার মাঝে দিন কাটিয়ে রাতের নীরবতায় তিনি সাহিত্য নিয়ে ভাবেন এবং লেখালেখি করেন। শৈশবে খুব দুরন্ত প্রকৃতির ছিলেন কবি আলেয়া মান্নান। ভ্রমণ করতে তিনি বেশ পছন্দ করেন। ইতোমধ্যে তিনি বাংলাদেশের অনেক জেলা ভ্রমণ করেছেন।সাহিত্য অঙ্গনে তাঁর পদচারণা বেশ মুখর। আজ থেকে প্রায় তিন বছর আগে তাঁর একটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। ২০২৬ সালে আরো একটি যৌথ বই প্রকাশিত হয়েছে। এছাড়াও তাঁর শতাধিক কবিতা বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, অনলাইন পোর্টাল ও ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।তাঁর লেখায় মা, বাবা, ছেলেমেয়ে, মানুষের অনুভূতি, পরিবার, সমাজ, দেশ — এসবের সংস্কৃতি ও জীবনবোধ ফুটে ওঠে।ভবিষ্যতে কবিতার পাশাপাশি গল্প লেখারও ইচ্ছে আছে তাঁর। কবির এক মেয়ে ও দুই ছেলে। মেয়ে পেশায় একজন নার্স, ছেলেরা স্কুল ও মাদ্রাসায় পড়াশোনা করছে। তাঁর সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই তাঁর মূল ভাবনা। তিনি সর্বদা মানুষের আপদে-বিপদে পাশে থাকার চেষ্টা করেন। কবির জীবনধারা অতি সাধারণ। কবি একজন দায়িত্বশীল আদর্শ মানুষ — এটাই তাঁর বড় পরিচয়।ধন্যবাদ আলেয়া মান্নান যাত্রাবড়ি, ঢাকা