জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে নতুন ‘সাউন্ড স্টিকার’ ফিচার চালুর পরীক্ষা চলছে। নতুন এই সুবিধার মাধ্যমে স্টিকারের সঙ্গে যুক্ত করা যাবে অডিও, ভয়েস নোট কিংবা পছন্দের যেকোনো শব্দ। ফলে চ্যাটে স্টিকার পাঠানোর পাশাপাশি সেটিতে যুক্ত শব্দও শুনতে পারবেন প্রাপক।প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বর্তমানে হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো স্থির ও অ্যানিমেটেড স্টিকার তৈরি করতে পারেন। নতুন ফিচার চালু হলে এসব স্টিকারের সঙ্গে অডিও যুক্ত করার সুযোগও পাওয়া যাবে। বিশেষ করে জনপ্রিয় ভিডিও ক্লিপ ও মিমকে শব্দসহ স্টিকারে রূপান্তর করা সম্ভব হবে।প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবিটাইনফোর তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ ২.২৬.৪১.৩ বিটা সংস্করণে পরীক্ষামূলকভাবে ফিচারটি যুক্ত করা হয়েছে। আগ্রহীরা গুগল প্লের মাধ্যমে হোয়াটসঅ্যাপের বিটা পরীক্ষক হিসেবে যুক্ত হওয়ার আবেদন করতে পারেন। তবে বিটা সংস্করণ ব্যবহার করলেই যে সবাই ফিচারটি পাবেন, এমন নিশ্চয়তা নেই।যেভাবে তৈরি করবেন সাউন্ড স্টিকারসাউন্ড স্টিকার তৈরি করতে প্রথমে হোয়াটসঅ্যাপের পছন্দের কোনো একটি চ্যাট খুলতে হবে। এরপর স্টিকার আইকনে ট্যাপ করে ‘ক্রিয়েট স্টিকার’ অপশনে যেতে হবে। সেখান থেকে ফোনের গ্যালারিতে থাকা একটি ভিডিও নির্বাচন করতে হবে। অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটিকে স্টিকারে রূপান্তর করবে।স্টিকার তৈরির পর্দার ওপরের মেনুতে থাকা নতুন ‘সাউন্ড’ আইকনে ট্যাপ করলে ‘অ্যাড সাউন্ড’ অপশন দেখা যাবে। সেখানে প্রবেশ করে ভিডিওর মূল অডিও ব্যবহার করা, নিজের কণ্ঠে ভয়েস নোট রেকর্ড করা অথবা ফোনে সংরক্ষিত পছন্দের অডিও ফাইল যুক্ত করা যাবে।সবশেষে তৈরি করা স্টিকারটি সংরক্ষণ করে যেকোনো ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে পাঠানো যাবে। প্রাপক স্টিকারটিতে ট্যাপ করলে এর সঙ্গে যুক্ত অডিও শুনতে পারবেন।এখনো পরীক্ষামূলক পর্যায়েনতুন এই ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তাই বিটা সংস্করণ ব্যবহারকারীদের মধ্যেও সবার জন্য সুবিধাটি উন্মুক্ত নাও থাকতে পারে। সাধারণ ব্যবহারকারীদের জন্য কবে নাগাদ সাউন্ড স্টিকার চালু করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি হোয়াটসঅ্যাপ।