বাংলাদেশ-নিউজিল্যান্ড সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে হাইকমিশনারের বৈঠকপ্রধানমন্ত্রী পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ডেভিড পাইন। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনাময় খাত নিয়ে আলোচনা হয়।বৈঠকে ফার্মাসিউটিক্যালস, পর্যটন, উচ্চশিক্ষা ও ফুড প্রসেসিং খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করার ব্যাপারে নিউজিল্যান্ডের আগ্রহের কথা তুলে ধরেন হাইকমিশনার ডেভিড পাইন। তিনি বলেন, এসব খাতে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।এ সময় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও নেতৃত্বমূলক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।জবাবে হুমায়ুন কবির বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং সবুজ অর্থনীতি গঠনে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর নেতৃত্ব দিতে বাংলাদেশ প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।