সরকারের ১০০ দিন পূর্তি আজ :বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন
শাহিন রেজা, মাল্টিমিডিয়া ইনচার্জ||
প্রকাশিত: ২৫ মে ২০২৬, সকাল ৫:৫০ সময়
সরকারের ১০০ দিন পূর্তি আজ :বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনতারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ সোমবার সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা।সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রম, বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।