যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বহরে থাকা একটি গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, সীমান্ত এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে তাদের গাড়িতে ‘চোরাগোপ্তা হামলা’ চালানো হয়। তবে তিনি, এনসিপির যুগ্ম সদস্যসচিব ফরিদুল হকসহ গাড়িতে থাকা অন্য নেতারা নিরাপদ রয়েছেন।ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, সীমান্তে তাদের আগমনের খবর পাওয়ার পর আগের রাতে যেসব পরিবারকে জোরপূর্বক ‘পুশ-ইন’ করা হয়েছিল, ভারতীয় কর্তৃপক্ষ তাদের সেখান থেকে সরিয়ে নেয়।নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতি সম্পর্কে সরেজমিন তথ্য সংগ্রহ করেছেন। তিনি বলেন, সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তাদের অবস্থান অব্যাহত থাকবে।তবে হামলার ঘটনায় কারা জড়িত বা কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।