মিস থেকে রেকর্ড—বিশ্বকাপে ইতিহাস গড়ে আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন মেসি
প্রথম দর্পণ, স্পোর্টস ডেক্স||
প্রকাশিত: ২২ জুন ২০২৬, বিকাল ৬:৭ সময়
ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দলের একমাত্র গোলটি করেছেন অধিনায়ক লিওনেল মেসি।ম্যাচের শুরুটা ছিল নাটকীয়। মাত্র ৮ মিনিটেই পেনাল্টি পাওয়ার সুযোগ পায় আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজ বক্সের ভেতর ফাউলের শিকার হলে ভিএআর পর্যালোচনার পর স্পট কিকের সিদ্ধান্ত দেন রেফারি। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন মেসি—তার নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়।এই মিসের মাধ্যমে বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি এককভাবে নিজের নামে লেখান আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড।তবে হতাশা দীর্ঘস্থায়ী হয়নি। ৩৮তম মিনিটে দলগত সমন্বয়ে দারুণ এক আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৭, যা তাকে টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে তুলে এনেছে।এর আগে জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছিল শীর্ষে। এছাড়া জার্জ মুলার, রোনালদো (ব্রাজিল) ও কিলিয়ান এমবাপ্পে রয়েছেন তালিকার শীর্ষ পাঁচে।ম্যাচের ৩৩তম মিনিটে আরেকটি সুযোগ পেয়েছিলেন মেসি, তবে অস্ট্রিয়ার গোলরক্ষক ও রক্ষণভাগ শেষ মুহূর্তে তা রুখে দেয়।এদিকে টানা ছয় ম্যাচে গোল করার রেকর্ডে ভাগ বসিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এর আগে এই কীর্তি ছিল ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জেয়ারজিনহোর দখলে।প্রথমার্ধ শেষে আর্জেন্টিনা ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়।