শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা জাতিসংঘ মহাসচিবের
প্রথম দর্পণ, আন্তর্জাতিক ডেস্ক||
প্রকাশিত: ৯ জুলাই ২০২৬, সকাল ৭:৪৭ সময়
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শান্তি প্রতিষ্ঠা ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানের অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সহযোগিতার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা বা চুক্তি এগিয়ে নিতে পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টা এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক সংকট নিরসনে দেশটির ভূমিকার বিষয়টিও আলোচনায় উঠে আসে।জাতিসংঘ মহাসচিব বলেন, আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সংলাপের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তিনি এ ধরনের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বৈঠকে শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা জোরদারে পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।সূত্র: জিও নিউজ।